মোবাইল ফোনে বাংলা দ্রুত টাইপ করার সহজ উপায় | মোবাইল দিয়ে বাংলায় দ্রুত লেখালেখি করার উপায়
এই আর্টিকেলটিতে জানতে পারবেন কিভাবে মোবাইল ফোনে বাংলা দ্রুত টাইপ করার সহজ উপায় বা মোবাইল দিয়ে বাংলায় দ্রুত লেখালেখি করার উপায়গুলো। আমি মনে করি এর চেয়ে আর কোনো সহজ উপায় থাকতে পারেনা। তাই লেখাটি মনোযোগ সহকারে পড়ে উপকৃত হোন তাহলেই আমার এই কষ্ট করে লেখাটি সার্থক।
মোবাইল ফোনে বাংলা দ্রুত টাইপ করার সহজ উপায় হলো ২টি। (১) আপনার ফোনে ভালো একটি বাংলা লেখার কিবোর্ড এ্যাপ থাকতে হবে। (২) আপনার ফোনে ভয়েস টাইপিং চালু করতে হবে। এই দুই মেথডেই আপনি খুব দ্রুত গতিতে অল্প সময়ে শত শত বাংলা ওয়ার্ড টাইপিং করে ফেলতে পারবেন।
ফেসবুক ক্রিয়েটর হলে মোবাইল ফোনে বাংলা দ্রুত টাইপ করার সহজ উপায় জানতে হবে
ফেসবুক শুধু শুধু চালিয়ে সময় নষ্ট করার দিন শেষ, ফেসবুক মেটা গুগল ও ইউটিউবের মতো তারাও মনিটাইজেশন সিস্টেম চালু করেছে। এর ফলে ফেসবুক ক্রিয়েটররা তাদের অডিয়েন্সদের থেকে একটা প্রফিট করতে পারবে। বিষয়টি আরেকটু ক্লিয়ার করা যাক, ধরুন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রফেশনাল মোডের ফেসবুক আইডিতে ২০ হাজার ফলোয়ার রয়েছে যার মধ্যো ১০-১২ হাজার মানুষ আপনার আপলোডকৃত ফটোস দেখে এবং কিছু মানুষ কমেন্ট করে আবার। আপনি কোনো লেখা পোস্ট করলে বা কোনো রিলস পাবলিশ করলে সেটা হাজার হাজার রিচ ও এনগেজমেন্ট হয়। এইসকল ফেসবুক ক্রিয়েটররা ফেসবুক থেকে প্রতি মাসে নুন্যতম একটা সম্মানি পেয়ে যাবেন যা দিয়ে অত্যন্ত পক্ষে আপনার সংসার খরচ হয়ে যাবে। তাহলে আর দেরি কিসের জন্য প্রিয়, আর ফেসবুকে দর্শক হয়ে সারাদিন নিজের টাকায় ক্রয় করা ডেটা খরচ করে অন্যের পোস্ট ও রিলস না দেখে, নিজেই হয়ে যান একজন ফেসবুক ক্রিয়েটর আর কামিয়ে নিন হাজার হাজার টাকা।
এই আর্টিকেলটি মোবাইল ফোনে বাংলা দ্রুত টাইপ করার সহজ উপায় নিয়ে হলেও লেখার প্রসঙ্গে উঠে এসেছে কিভাবে ফেসবুক ক্রিয়েটর হয়ে টাকা ইনকাম করবেন। শুধুমাত্র একটু বললে কিছুই বুঝবেননা তাই ডিটেইলসে বলতে হয় যাতে পড়ে কাজে লাগাতে পারেন। যাহোক এই বিষয়ে আরো বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, তাহলেই অসংখ্য আর্টিকেল ও ভিডিও পেয়ে যাবেন।
মোবাইল ব্লগিং বা ফোনে লেখালেখি করতে চাইলে মোবাইল ফোনে বাংলা দ্রুত টাইপ করার সহজ উপায় জানা দরকার
মোবাইল ব্লগিং বা ফোন দিয়ে ব্লগিং করে বা লেখালেখি করার বিষয়টি সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন? কেউ যদি অনলাইন থেকে লেখালেখি করে আর্ন করতে চায় তাহলে অবশ্যই ব্লগিংয়ের পেছনে ছুটতে হবে। একটি ব্লগ সাইট বানাতে যা যা প্রয়োজন তা সম্পর্কে ও ধারনা দিয়ে দিই চলুনঃ
১। ডোমেইন
২। হোস্টিং
একটি ডটকম ডোমেইন ১-১.৫ হাজার টাকার মধ্যে বাংলাদেশী ডোমেইন হোস্টিং প্রোভাইডার থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং আপনার ব্লগের জন্য কমপক্ষে ৩জিবি হোস্টিং প্যাকেজ চুজ করবেন, এবং হোস্টিংয়ের লোকেশন, আপটাইম, সাপোর্ট, ডেইলি ব্যাকআপ, ব্রান্ডউইথ, স্টোরেজ এর ধরন এগুলো দেখে নিবেন। ১বছরের জন্য ভালো একটি প্যাকেজ ১-১.৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনি চাইলে মান্থলি ও নিতে পারেন তবে আমার পরামর্শ থাকবে ইয়ারলি নেওয়ার জন্য।
এখন মুল টপিকে ফেরা যাক, মোবাইল ব্লগিং বা ফোনে লেখালেখি করতে চান কিন্তু ভালোভাবে লিখতেই জানেননা তাহলে তো আর হবেনা। আপনাকে আগে বাংলা দ্রুত লেখা শিখতে হবে তারপর অনলাইনের পথে নামতে হবে।
ইউটিউবার হতে চাইলেই ও মোবাইল ফোনে বাংলা দ্রুত টাইপ করার সহজ উপায় জানা প্রয়োজন
আপনি আমাকে বলতে পারেন, আরে ভাই আমি একজন ইউটিউবার হতে চাই লেখালেখি আমার ভালো লাগেনা কিন্তু সেখানে ও লেখালেখিই জানতে হবে? জ্বী ভাই আপনি যদি দ্রুত লেখালেখি না জানেন তাহলে ভিডিওর টাইটেল, সুন্দর একটি লং ডিসক্রিপশন ও ট্যাগ দিয়ে ভিডিওটি এসইও কিভাবে করবেন। এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে বাংলা টাইপিং দ্রুত লেখা শিখতে হবে, ভয় পাবার একবারে দরকার নেই আমিতো রয়েছি। আমি আপনাকে এই পোস্টে বাংলায় দ্রুত টাইপ করা শিখিয়ে দিবো ইনশআল্লাহ।
মোবাইল ফোনে বাংলা দ্রুত টাইপ করার সহজ উপায় মোবাইল দিয়ে বাংলায় দ্রুত লেখালেখি করার উপায়
আর্টিকেলের বা এই লেখার শুরুতে বলেছিলাম আপনার ফোনে ভালো একটি কিবোর্ড এ্যাপের প্রয়োজন হবে। আমার দেখা এই প্রযন্ত যতো কিবোর্ড এ্যাপ রয়েছে তর মধ্যে সেরাটা নিয়েই কথা বলবো। আমি এই কিবোর্ড টি ব্যবহার করি ৬-৭বছর ধরে। কিবোর্ড এ্যাপটির নাম হলোঃ মায়াবি কিবোর্ড (mayabi keyboard) গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করে নিবেন।
এই কিবোর্ড টিতে কারচিন্হ রয়েছে উপরেরর দ্বিতীয় সারির বাম পাশের চারটি বোতামের মধ্যে এবং তৃতীয় সারির বাম পাশের ২টি বোতামে। এই কিবোর্ডতে রয়েছে অক্ষর গুলো অনেক সুন্দর করে সাজানো যারফলে খুব সহজেই লেখা যায় এছাড়া ও রয়েছে লেখা সাজেশন বার যারফলে একটি বা ২টি অক্ষর টাইপ করলেই ওই রিলেটেড শব্দ শুলো উপরে শো করে এবং ক্লিক করলেই পুরো শব্দটি লেখা হয়ে যায়।
মায়াবি কিবোর্ডের স্কিনসট দেখা নিন ব্যাবহারের পূর্বে




