মোবাইলের পাওয়ার বাটন ও Volume Button নষ্ট হলে কী করবেন

মোবাইলের পাওয়ার বাটন ও ভলিউম বাটন – Volume Button নষ্ট হলে কী করবেন? কিভাবে খুব সহজেই ফোনটি ব্যাবহার করবেন কোনো রকমের মেকানিকসের কাছে না যেয়ে। এই পোস্টে আমি এটুজেড ব্যাখা করেছি ।

পাওয়ার বাটন ছাড়া Android ফোন ব্যবহার করার উপায়

পাওয়ার বাটন ছাড়া এন্ড্রোয়েড ফোন ব্যবহার করার উপায় হলোঃ আপনি প্রথমে আপনার ফোনের সেটিংশে যাবেন এরপর আপনি সার্চবার দেখতে পাবেন, সেখানে লিখবেন Double tap লিখে সার্চ করলে দেখতে পাবে মোশন ও জিএস্টার সেটিংয়ে ডাবল ট্যাপ টু টার্ন অন স্কিন এন্ড অফ লেখা সেখানে ক্লিক করবেন এবং অন করে দিবেন।

তাহলে আপনি আপনার ফোনের ফাকা জায়গায় ডাবল ক্লিক করলে পাওয়ার বাটন ছাড়াই ফোনটির স্কিন বন্ধ হবে, আবার ডাবল ক্লিক করলে ফোনের স্কিন অন হবে। আমার এই ফোনের মডেল হলো Samsung m01s পুরাতন মডেলের একটি ফোন তাই এই ফোনটিতে সম্পুর্ন ফিচারসটি দেওয়া নেই। তারপরে ও এখানে ডাবল টাচ এ স্কিন অফ হওয়ার সিস্টেম টি আছে আলহামদুলিল্লাহ। আপনাদের আপডেট ফোনগুলোতে স্কিন অন অফ দুটোই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

আমার ফোনের Double tap সেটিংশ এর স্কিনসট

ভলিউম বাটন কাজ না করলে কী করবেন? বা Volume Button নষ্ট হলে বিকল্প উপায়?

ভলিউম বাটন কাজ না করলে এন্ড্রোয়েড ফোন চালানো কষ্টকর হয়ে যায়, এই বাটন নষ্ট হলে মেকানিকস দিয়ে মেরামত করলেও বেশীদিন ভালো থাকেনা। আমার হাতের স্যামসাং ফোনের ভলিউম বাটন নষ্ট হওয়ার পরে কয়েকবার রিপেয়ার করেছি কিন্তু তা বেশীদিন টিকেনি। তাই ফোনটি নাম মাত্র মূল্যো সেল করে দিয়ে ঝামেলা মুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম নাহ হাতের জিনিস মায়া করে থাক যে কয়দিন যায় ব্যবহার করি একটু কষ্ট করে।

ভলিউম বাটন নষ্ট হওয়ায় আমি যে ঝামেলায় ভুগতেছিলামঃ ১। স্কিনসট নিতে পারছিলাম না। ২। অডিও বা ভিডিও শুনতে বা দেখতে গেলে সাউন্ড কমাতে বাড়াতে পারতাম না। এই সমস্যার বিকল্প পদ্ধতি খুজঁতেছিলাম যাতে আমি ইউটিউব বা ফেসবুক ভিডিও ও রিলস দেখার সময় বা ফোনের অডিও ভিডিও চালানোর সময়ে ভলিউম কমাতে বাড়াতে পারি ফোনের ভলিউম বাটন ছাড়াই। অবশেষে আমি পেয়েও গেলাম এবং এই পদ্ধতিতে ই এখন ফোনটি ব্যবহার করতেছি।

ভলিউম বাটন কাজ না করলে কী করবেন? বা Volume Button নষ্ট হলে বিকল্প উপায়?

আপনি আপনার ফোনের গ্যালারি এ্যাপে প্রবেশ করবেন এবং সেখান থেকে একটি ভিডিও প্লে করবেন। এরপর আপনি ভিডিওর সাউন্ড বা ভলিয়াম কমানো বা বাড়ানোর জন্য ভিডিওর ডান পাশে হাত উপরে বা নিচে স্লাইড করুন। এখানে যতটুকু ভলিউম রাখবেন ততটুকুই সবজায়গাতেই থাকবে, বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখুন না।

পাওয়ার বাটন ছাড়া ফোন স্ক্রিন অফ করার উপায় বা পাওয়ার বাটন ছাড়া ফোন লক করার উপায়

পাওয়ার বাটন ছাড়া ফোনের স্কিন অন অফ করার জন্য বা স্কিন লক করার জন্য অনেক এন্ড্রোয়েড এ্যাপ রয়েছে যা সম্পুর্ন বিনামূল্যে ব্যবহার করা যায়। আপনি শুধুমাত্র প্লেস্টোরে গিয়ে সার্চ করবেন Double Tap Screen On Off লিখে তাহলেই অনেক এ্যাপ পেয়ে যাবেন। এবং এক্টিভেট করে দিলেই হোমপেজের ফাকা জায়গায় দুইটি টিপ দিলেই স্ক্রিন অফ আবার দুইটি চাপ দিলেই স্ক্রিন অন হবে।
তবে একটি বিষয় মাথায় রাখবেন বাড়তি এ্যাপ ইউজ করলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে, কিন্তু যদি ফোনেই ডিফল্টভাবে Double Tap এই ফিচারস টি থেকে থাকে তাহলে সেটিই অন করে সুবিধাটি উপভোগ করতে পারেন এতে ফোনের চার্জ দ্রুত শেষ হবেনা। এছাড়াও ফোন থাকবে শতভাগ সেইফ। এই ছিলো আজকের টিউন যে, পাওয়ার বাটন ছাড়া ফোনের স্ক্রিন অন অফ করার উপায়।

Power Button নষ্ট হলে কোন app ব্যবহার করবেন

গুগল প্লেস্টোরে গিয়ে ইংরেজিতে ডাবল ট্যাপ স্কিন অন অফ লিখে সার্চ করলে আপনি অনেক এ্যাপ পেয়ে যাবেন। তবে সব এ্যাপ যে ওয়ার্কিং তা কিন্তু নয় এখানে অনেক ফেক এ্যাপ ও রয়েছে। তাহলে আপনি ফেক ও অরিজিনাল ও ওয়ার্কিং এ্যাপ চিনবেন কিভাবে? হ্যা আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি এ্যাপ রেটিং ও ডাউনলোড সংখ্যা এবং সবচেয়ে বেশী ইমপরট্যান্ট যেটি সেটি হলো এ্যাপ রিভিউ গুলো চেক করে দেখবেন যে সবাই এই এ্যাপটি সম্পর্কে ভালো বলতেছে নাকি খারাপ বলতেছে, এছাড়া ও ভালোর পরিমাণ বেশী নাকি খারাপ রিভিউর পরিমান বেশী।

এগুলো যদি চেক করেন তাহলেই আপনি ভালো এ্যাপটি খুজে পাবেন। তবে আবারো বলছি যদি আপনার ফোনে এই double tap ফিচার্স টি থেকে থাকে তাহলে আলাদা করে বাড়তি কোনো এ্যাপ ব্যবহার না করাই ভালো।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে খুব দ্রুত বাংলায় টাইপ করার টিপস

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *